শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকতে ফের ভেসে আসছে বর্জ্য

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে প্রচুর বর্জ্য ও মৃত কাছিম। সৈকতের লাবণী পয়েন্ট থেকে হিমছড়ি পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এসব বর্জ্য। এরমধ্যে রয়েছে প্লাস্টিক বর্জ্য, নাইলনের ছেঁড়া জাল, রশিসহ বিভিন্ন ধরনের প্রাণী। ডেইলি বাংলাদেশ

এর আগে ১২ জুলাই সমুদ্র সৈকতের কলাতলী, দরিয়ানগর থেকে শুরু করে হিমছড়ি এলাকা পর্যন্ত প্রথম দফায় ভেসে এসেছিল প্রচুর প্লাস্টিক বর্জ্য, সামুদ্রিক প্রাণী ও মৃত কাছিম। ৭৬ দিন পর শুক্রবার থেকে আবারো ভেসে আসছে বিভিন্ন ধরনের বর্জ্য।

এ ঘটনায় কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদা, পরিদর্শক মাহবুবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর ইফতেখার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তারা জানান, সমুদ্র অতি দূষণের ফলে এ ঘটনা ঘটেছে। নদী- নালা, খাল-বিল, নর্দমা ও পাহাড়ি ঢলে ভেসে আসা বর্জ্যগুলো সাগরের মোহনা দিয়ে ঢুকছে গভীর বঙ্গোপসাগরে।

তারা আরো জানান, সাম্প্রতিক সময়ে সাগর দফায় দফায় উত্তাল হয়ে ওঠে। ফলে সাগরের তলদেশ থেকে জমাটবাঁধা বর্জ্য, ছেঁড়া জাল, প্লাস্টিক ও রশি ভেসে ওঠে। আর এসব বর্জ্যে আটকা পড়ে মারা যাচ্ছে সামুদ্রিক কাছিম।

১২ জুলাই সমুদ্র সৈকতে বর্জ্য, মৃত কাছিম ভেসে আসার পর চারদিকে হইচই পড়ে। পরে কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ কমিটিতে পরিবেশ অধিদফতর ও বনবিভাগের লোকজন ছিলেন। তদন্ত কমিটি পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে পানির উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন সতর্কতা সংকেতের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছিল। শুক্রবার পরিবেশ অধিদফতরের তিন সদস্য ঘটনাস্থল পরিদর্শন শেষে একই মন্তব্য করেন।

  • সর্বশেষ