শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পিনারদের পারফরম্যান্সে চিন্তিত চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের দুটিতেই হেরেছে চেন্নাই সুপার কিংস। দলটির স্পিনাররা নিজেদের মেলে ধরতে পারছেন না, এ কারণে চিন্তিত চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

আইপিএল শুরু হওয়ার আগেই ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন চেন্নাইয়ের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। দলে শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, স্যাম কারান ও জস হ্যাজেলউডদের প্রয়োজনীয়তা থাকায় প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরও সুযোগ পাচ্ছেন না।

দেশি দুই স্পিনার পীযুষ চাওলা এবং রবীন্দ্র জাদেজার স্পিনেই তাই ভরসা করতে হচ্ছে চেন্নাইকে। দুজনই পরিক্ষিত স্পিনার। তবে এবারের আইপিএলে ভালো করতে পারেননি এখনও।

টানা তিন ম্যাচেই ৪০ রানের বেশি দিয়েছেন জাদেজা। এছাড়া পীযুষ চাওলা গত ম্যাচে দুই উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন এর আগের ম্যাচে। রাজস্থানের বিপক্ষে চার ওভারে ৫৫ রান দিয়েছিলেন তিনি।

স্পিনারদের এমন পারফরম্যান্সে তাই চিন্তিত ফ্লেমিং। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারের পর বলেন, 'এটা অবশ্যই চিন্তার বিষয়। কেননা এটা চেন্নাইয়ের শক্তির একটি জায়গা। শেষ ১২ বছরে আমরা যে স্টাইল তৈরি করেছি সেটা অনেকটাই স্পিন নির্ভর। এবার আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি।

আমরা এখন তিনটি মাঠে খেলছি। তিনটিই ভিন্ন কন্ডিশন। মাঝের ওভারগুলোতে মানিয়ে নিতে আমাদের সমস্যা হচ্ছে। শেষ কয়েকটি ম্যাচে আমরা ভালো করিনি। আমাদের সেটা নিয়ে কাজ করা উচিত।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়