শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাইঘাটে আল্লামা বায়মপুরীর কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, ভক্তদের ভিড়

কানাইঘাট প্রতিনিধি: [২] সিলেটের কানাইঘাট অঞ্চলের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি বাতাস বের হওয়ার খবরে সেখানে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা। বুধবার রাতে কানাইঘাট উপজেলায় এ খবর ছড়িয়ে পড়লে কবরের পাশে দূর-দূরান্ত থেকেও ছুটে আসেন মুসল্লিরা। এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটেছে।

[৩] কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে এক ধরনের সুগন্ধ পান। পরে তারা খবর দিলে আমরাও তা অনুভব করি।

[৪] খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ সুগন্ধ অনুভব করতে ছুটে আসেন। বৃহস্পতিবার দিনভর তার কবরে ভক্ত-অনুসারীদের ভিড় ছিল।

[৫] জানা গেছে, আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন।

[৬] তৎকালীন পাক-পার্লামেন্টারিয়ান সদস্য এ আলেমের হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে ব্যাপক খ্যাতি রয়েছে।

[৭] সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন তিনি।

[৮] কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) ছিলেন উপমহাদেশের একজন কিংবদন্তি। তিনি শুধু বাংলাদেশে নয়, আরব বিশ্বেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়