শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাচ সেরা ক্রিকেটার পেলেন আড়াই কেজি মাছ

স্পোর্টস ডেস্ক : [২] সচরাচর কি দেখা যায়? ক্রিকেট ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচকে অর্থ্যাৎ ম্যাচ সেরাকে পুরস্কার কি দেয়া হয়? ট্রফি, চেক, নগদ অর্থ বা ক্রেস্ট। এটাই স্বাভাবিক দৃশ্য। কিন্তু ভাবুন তো ম্যাচ শেষে ম্যাচ সেরাকে পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে মাছ। তাও আবার আড়াই কেজি ওজনের। তখন বিষয়টা কেমন দেখাবে?

[৩] অবাক করার মতো হলেও ঘটনাটি ঘটছে ভারতে। তেকিপোরাতের স্থানীয় এক ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে আস্ত মাছ ধরিয়ে দেয় আয়োজকরা।

[৪] শুধু তাই নয়। প্রচলিত নিয়মের বাইরের এই পুরস্কার প্রদান করে সেটির ছবি তুলে টুইটারে প্রকাশ করেন এক ব্যক্তি। যেখানে লেখা ছিল, সম্প্রতি তেকিপোরার একটি স্থানীয় টুর্নামেন্টের একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে দেয়া হয়েছে আড়াই কেজি ওজনের একটি মাছ। তার এই পোস্টের পরই ভাইরাল হয়ে যায় ছবিটি। স্থানীয় সংবাদমাধ্যের বরাত দিয়ে জানা যায়, প্রতিযোগিতাকে জনপ্রিয় করতেই এমন ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেছে আয়োজকরা।

[৫] জানা গেছে যেই মাঠে টুর্নামেন্টটি হচ্ছে সেটিকে খেলার উপযোগী করতে ক্রিকেটাররা নিজেদের পকেট থেকে টাকা দিয়েছেন। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়