শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরেন্দ্র বহুমুখী উন্নয়ন এলাকায় কাঁঠাল, জাম ও নিম গাছ রোপণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এমপি, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং এমপি, মোঃ মোসলেম উদ্দিন এমপি, মোঃ মামুনুর রশীদ কিরন এমপি, জয়াসেন গুপ্তা এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং হোসনে আরা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

[৫] বৈঠকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় পাতকূয়া খনন/স্থাপন বৃদ্ধি, ইউক্যালিপটাস গাছ কর্তন করে কাঁঠাল, জাম ও নিম গাছ রোপণ এবং আউশ ধান ও গম চাষে উদ্বুদ্ধ করার জন্য কমিটি সুপারিশ করেছে।

[৬] বৈঠকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ সারা দেশে ভিয়েতনামের নারিকেল চাষ বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক লিফলেট তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়