শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি ।

[৩] একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে ষষ্ঠ বৈঠক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৪] বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মোঃ সেলিম, মোঃ আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মোঃ আব্দুল হাই, মোঃ আয়েন উদ্দিন এবং বেগম আঞ্জুম সুলতানা অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে ৫ম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিগত ১ম বৈঠক থেকে ৪র্থ বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয়।

[৫] সূত্র জানায়, কমিটি খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৬] বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়াররম্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়