শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন ১ অক্টোবর থেকে শুরু

রাহুল রাজ : [২] বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের আবাসিক ক্যাম্পে ৪৭ ক্রিকেটারের মধ্য থেকে অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাদের নিয়েই আগামি ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি।

[৩] অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্পের শুরুটা হয়েছিল ২৩ আগস্ট যা স্থায়ী হয়েছে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই চার সপ্তাহে ওয়ানডে ফরম্যাটের ৭টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন টাইগার যুবারা। যদিও ৪টি ম্যাচ বৃষ্টিতে ৩০ ওভারে নামিয়ে আনা হয়েছে।

[৪] এখান থেকেই পারফরম্যান্স বিবেচনায় যুবাদের প্রাথমিক দলের সদস্যদের বেছে নেয়া হয়েছে। দলে রাখা হয়েছে ৩০ যুবাকে। তাদের নিয়ে ১ অক্টোবর বিকেএসপিতে শুরু হবে ন্যূনতম তিন সপ্তাহের স্কিল ট্রেনিং ক্যাম্প।

[৫] দৈর্ঘ্যে বেড়ে তা চার সপ্তাহেও উন্নীত হতে পারে। আর এর মধ্য দিয়েই অনানুষ্ঠানিক যাত্রা শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট মিশনের।

[৬] সেই লক্ষ্যে চলতি মাসেই প্রাথমিক দলে ডাক পাওয়াদের কভিড টেস্ট করা হবে। এদিকে নবগঠিত দলের অনুশীলনে যোগ দিতে ইতোমধ্যেই কর্মস্থল ঢাকায় ফিরেছেন হেড কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টয়নার। ফিরে দুজনই কঠোর কোয়ারেনটাইনে আছেন।

 

  • সর্বশেষ