শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি বেচে চীনের শীর্ষ ধনী ঝোং সানসান, ২’শ কোটি ডলার বেশি নিয়ে টপকালেন জ্যাক মা’কেও

রাশিদ রিয়াজ : ‘লোন উলফ’ অর্থাৎ একাকী নেকড়ে হিসেবেই পরিচিত চীনা উদ্যোক্তা ঝোং সানসান। খাবার পানি আর ভ্যাকসিন বেচে তিনি এখন চীনের ধনীতম ব্যক্তি। সম্পদের পরিমাণ ৫৮৭০ কোটি ডলার। এর আগে চীনের শীর্ষ ধনী যিনি ছিলেন, সেই জ্যাক মা-র তুলনায় ঝোং’য়ের সম্পদ ২০০ কোটি ডলার বেশি। ব্লুমবার্গ

ঝোং এখন এশিয়ারও দ্বিতীয় ধনীতম ব্যক্তি। তার আগে রয়েছেন কেবল ভারতের শিল্পপতি মুকেশ আম্বানী। বিশ্বে ধনীতমদের তালিকায় ঝোং আছেন ১৭ নম্বরে। চার্লস কোচ ও ফিল রাইটসের মতো টাইকুনদের পিছনে ফেলে তিনি এগিয়ে গিয়েছেন। এ বছর কোভিড মন্দার ভেতরেও ঝোং-এর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫১৯০ কোটি ডলার। অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেডের মালিক জেফ বেজোস ও টেসলা ইনকর্পোরেটেডের এলোন মাস্ক ছাড়া আর কারও সম্পদ এ বছর এত বেশি পরিমাণে বৃদ্ধি পায়নি। গত বুধবার অবশ্য অ্যামাজন আর টেসলা, দু’টি সংস্থারই শেয়ারের দর ব্যাপক পতন হয়। এলোন মাস্কের সম্পদেও পরিমাণ কমেছে ১ হাজার কোটি ডলার।

ঝোং-এর বোতলভর্তি জলের কোম্পানির নাম নংফু স্প্রিং কর্পোরেশন। হংকং-এ বিনিয়োগকারীদের মধ্যে এই ব্রান্ডটি খুবই জনপ্রিয়। চলতি মাসের শুরুতে ঝোং চীনের তৃতীয় ধনীতম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। গত এপ্রিলে চীনের ভ্যাকসিন নির্মাতা সংস্থা ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইস কোম্পানি শেয়ার বাজারে নথিভুক্ত হয়। এর ফলে আগস্টে ঝোং এর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ হাজার কোটি ডলার।

সাধারণত বিভিন্ন প্রযুক্তি সংস্থার মালিকরাই চীনে ধনীতমদের তালিকায় থাকেন। আলিবাবার মালিক জ্যাক মা গত ছ’বছর ধরে চীনের ধনীদের শীর্ষে ছিলেন। আপাতত ঝোং তাকে টপকে গিয়েছেন তবে জ্যাক ম ফের আগের অবস্থানে ফিরে আসবেন বলে বাজার বিশ্লেষকদের ধারণা। গত বুধবার বিশ্ব জুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দর কমে যায়। কোভিডের দ্বিতীয় ধাক্কায় এসব কোম্পানির শেয়ার কমেছে এবং বিনিয়োগকারীরা বাজার পুনরুদ্ধারে আস্থা ফিরে পাচ্ছেন না। সবচেয়ে বেশি কমেছে এলোন মাস্কের কোম্পানির শেয়ারের দাম। ব্লুমবার্গের ৫০০ জন ধনীতমের তালিকায় থাকা আর কোনও ব্যক্তির কোম্পানির শেয়ারের দর অত কমেনি। জেফ বেজোসের সম্পত্তির দাম কমেছে ৭১০ কোটি ডলার। এখন এলোন মাস্কের সম্পত্তির পরিমাণ ৯৩২০ কোটি ডলার। জেফ বেজোসের সম্পদের পরিমান ১৭ হাজার ৮’শ কোটি ডলার।

  • সর্বশেষ