শিরোনাম
◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন পত্রিকার নিবন্ধন ফি ১০ হাজার টাকা, নির্দেশনা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়

তাপসী রাবেয়া: [২] নির্বাচিত অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

[৩] আদেশটি বুধবার প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

[৪] আদেশ অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।

[৪] নির্দেশনায় বলা হয়, সরকারি বিধি মোতাবেক নিবন্ধন ফি ১৪২২২২১২ কোডে ১০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে নবায়ন ফি জমা দিতে হবে দুই হাজার টাকা। নিবন্ধনের ওপর সারচার্জ ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে দুই হাজার টাকা।

[৫] এরআগে, ৩০ জুলাই ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পায়। ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়