শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় ছাত্রলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোট: [২] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৩] বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা যুব মহিলা লীগ নেত্রী আফরোজা পারভীন।

[৪] মামলার আসামিরা হলেন- চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার শহিদ খানের ছেলে মানিক খান (২৬), কেদারগঞ্জের খবির শেখের ছেলে ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (২৭), বাহাদুর পাড়ার আদম আলীর ছেলে রাকিবুল ইসলাম নিপ্পন (২৪) ও আরামপাড়ার কাশেমের ছেলে ফয়সাল খানসহ অজ্ঞাত ১০/১৫ জন।

[৫] মামলার এজাহারে আফরোজা পারভীন উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর ছাত্রলীগ কর্মী মানিক খান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীনকে নিয়ে মানহানিকর তথ্য পোস্ট করেন। পরদিন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেন।

[৬] এসব পোস্টে রাকবিুল ইসলাম নিপ্পন ও ফয়সাল খানসহ ১০/১৫ জন বাজে মন্তব্য করেন। এতে আফরোজা পারভীনকে সামাজিকভাবে হেয় ও সুনামক্ষুণ্ন করা হয়েছে।

[৭] চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, লিখিত অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলানিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়