শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘জন্মেছিলাম বুড়ো হয়ে, মরবো তরুণ হয়ে’

স্পোর্টস ডেস্ক: [২] হঠাৎ করেই যেন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে থাকে ব্রাড পিটের। বয়স দিন দিন কমতে শুরু করে তার। ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ মুভির এ গল্পটা কম বেশি সবাই জানেন। ঠিক তেমনই যেন বয়স কমতে শুরু করেছে এসি মিলানের সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। আগের দিনও মিলানের জয়ের দুটি গোলই এসেছে এ তরুণের কাছ থেকে।

[৩] হ্যাঁ, বয়সটা ৩৮। কিন্তু এখনও যেন তরুণের মতোই খেলছেন ইব্রা। সিরি আয় নতুন মৌসুমের শুরুতে তার জোড়া গোলেই বোলোনাকে ২-০ গোলে হারায় মিলান। হতে পারতো হ্যাটট্রিক কিংবা আরও বেশি। কিন্তু তার একটি শট একেবারে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া গোলরক্ষক লুকাজ স্কোরুপস্কি অসাধারণ সেভ করে একাধিকবার হতাশ করেছেন ইব্রাকে।

[৪] শুধু এ ম্যাচেই নয়, গত মৌসুমের মাঝ পথে যখন আমেরিকা থেকে ইতালিতে পাড়ি দেন ইব্রা, তখন থেকেই বদলে যেতে শুরু করে মিলান। লকডাউনের পর শীর্ষে থাকা প্রায় সব দলকেই হারায় দলটি। শেষ ১২ ম্যাচে অপরাজিত ছিল তারা। যার মধ্যে নয়টি জয় ও তিনটি ড্র করে টেবিলের মাঝ পথ থেকে উঠে এসে জায়গা করে নেয় ইউরোপা লিগেও। আর এ সময়ে দুর্দান্ত ছন্দে থাকা ইব্রা গোল করেছেন ১০টি।

[৫] সবমিলিয়ে তাই দারুণ উচ্ছ্বসিত ইব্রা। নিজেকে বেঞ্জামিন বাটনের মতো জানিয়ে বললেন, আমরা জিতেছি। আমি হয়তো আরও দুটি গোল দিতে পারতাম। যদি আমার বয়স ২০ হতো। আমি বেঞ্জামিন বাটনের মতো। আমি বুড়ো হয়ে জন্মেছিলাম, মরবো তরুণ হয়ে। - দ্য মিরর

[৬] তবে নিজের বয়স নিয়ে কথা বলতে পছন্দ করেন না এ সুইডিশ তারকা। তার খেলা দেখেই বিবেচনা করার অনুরোধ করেন তিনি, আমার কাঁধে অনেক দায়িত্ব। আমার উপর অনেক বেশি চাপ পড়ে। আমি কাউকে আমার বয়সের ব্যাপার নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চাই সবাই আমার খেলা যে লেভেলে আছে সেটা দেখে বিবেচনা করুক। আমি চাই না আমার বয়স ৩৮ বলে আমাকে কেউ অনুগ্রহ করুক।

[৭] দলের জয়ে দারুণ খুশি ইব্রা। কিন্তু তারপরও আরও উন্নতির জায়গা দেখছেন এ সুইডিশ তারকা, 'আমরা এখন শতভাগ দিতে পারিনি। আমরা এখনও কিছু ভুল করছি যেটা হওয়া উচিত না। তবে প্রথম ম্যাচে এটা খুব গুরুত্বপূর্ণ একটি জয়। শুরুটা ভালো হয়েছে। আমাদের লক্ষ্য গত মৌসুমের চেয়ে এবার আরও ভালো করা। দ্য মিরর/ ডেইলি স্টার

  • সর্বশেষ