শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে প্রেসিডেন্ট শি’র সমালোচনা করায় এক ধনকুবেরের ১৮ বছরের জেল

দেবদুলাল মুন্না:[২] দেশটির বিলিয়নিয়ার ব্যবসায়ীর নাম রেন ঝিকিংয়াং। তার অপরাধ, তিনি কোভিড পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। ফলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত মঙ্গলবার এক আদালত এই রায় দেয় বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে।

[৩] রায়ে বলা হয়, জনগণের প্রায় ১ কোটি ৬৩ লাখ ডলার মেরে খাওয়া, ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করাসহ রেনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাকে ১৮ বছরের জেলের পাশাপাশি ৬ লাখ ২০ ডলার জরিমানা করা হয়েছে। সিএনএন’র খবরে বলা হয়েছে, রেনের কঠিন এই শাস্তি এটাই ইঙ্গিত করে যে, কমিউনিস্ট পার্টির কোনো সদস্য দলটির প্রকাশ্য সমালোচনা করতে পারবে না।

[৪] তবে একসময় চীন সরকারের প্রভাবশালী ব্যাক্তিদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেন ঝিকিংয়ের। মার্চ মাসে দেশটিতে করোনাভাইরাস মোকাবিলা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট শি’র সমালোচনা করার পর থেকে নিরুদ্দেশ হন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

[৫] আদালতের রায়ে বলা হয়েছে, রেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছেন। শাস্তিও মেনে নিয়েছেন। বিচার পর্যবেক্ষকদের মতে, চীনের আদালতে দুর্নীতি বিষয়ক অভিযোগগুলোতে দোষীদের দোষ স্বীকারের হার প্রায় ৯৯ শতাংশ। এসব ক্ষেত্রে বেশির ভাগ আসামিই দুর্নীতিতে জড়ানো কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ সদস্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়