শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বতসোয়ানায় বিষাক্ত পানি খেয়ে ৩ মাসে মারা গেছে ৩০০ হাতি

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার দেশটির বনকর্মকর্তারা জানান, পানিভর্তি গর্তে বিষ প্রস্তুতকারী সায়নো ব্যবকটেরিয়া থাকায় এই ঘটনা ঘটে। তবে এই ব্যাক্ষা মানতে নারাজ পরিবেশবাদীরা। মে থেকে জুলাই মাসের মধ্যে হাতি গণমৃত্যুর এই ঘটনা ঘটে। সিএনএন

[৩] তবে হাতিগুলো কেনো মারা গেলো তা এতোদিন রহস্যই ছিলো। এরপরই লাশগুলোর ময়নাতদন্ত শুরু হয়। সেই সঙ্গে বন এলাকার মাটি ও পানিরও পরীক্ষা করা হয়। নিয়মিতই পানিতে সায়নেব্যাকটেরিয়া পাওয়া যায়। তবে এর সবগুলো বিষ তৈরি করে না।

[৪] বিজ্ঞানীদের শঙ্কা জলবায়ু পরিবর্তনের কারণে এই ব্যাকটেরিয়াগলোর বিষ উৎপাদন সক্ষমতা বেড়ে গেছে। কারণ পানির উষ্ণতা বাড়লে এসব ব্যকটেরিয়া বিস্তারে সুবিধা হয়।

[৫] বতসোয়ানায় আফ্রিকার যে কোনও দেশের চেয়ে বেশি আফ্রিকান হাতি আছে। এর সংখ্যা ১১ লাখ ৩০ হাজারের বেশি। তবে ২০১৪ সালে চালু হয়ো একটি হাতি শিকার নিষেধাজ্ঞা গতবছর বাতিল করে দেশটি।

[৬] কিছু বণ্যপ্রাণী সংরক্ষক মনে করছেন, চোরা শিকারিরাই এই হাতিগুলোকে মেরে ফেলেছে। তবে দেশটি বণ্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের পরিচালক সিরিল টাওলো বলেছেন, সরকার এসব হাতির মৃত্যুর পেছনে মানুষের কোনও হাত পায়নি। তিনি এটিকে প্রাকৃতিক ঘটনা বলেই দায়ি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়