শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়র নওশেরুজ্জামান মারা গেছেন

তন্নীমা আক্তার: [২] কোভিডে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদে ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

[৩] করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন নওশেরুজ্জামান। একটা পর্যায়ে তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাকে নিয়ে যাওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা নওশেরুজ্জামানকে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। এরপর তাকে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে আসা হয়।

[৪] স্বাধীন বাংলা ফুটবল দলের স্ট্রাইকার নওশেরুজ্জামান দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। কেবল ফুটবলার হিসেবেই নয়, ক্রিকেটার হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন সাবেক তারকা এই খেলোয়াড়। মোহামেডানের হয়েই ক্রিকেট খেলেছেন তিনি, ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান।

[৫] নওশেরুজ্জামান এর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গভীর শোক প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়