শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলকে স্বীকৃতি দেয়া নিয়ে সৌদি রাজপরিবারের দ্বন্দ্ব চরমে

আসিফুজ্জামান পৃথিল: [২] ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে বাদশাহ সালমানের সঙ্গে ঝামেলায় জড়ালেন সৌদি ক্রাউন প্রিন্স মোমাম্মদ বিন সালমান বলে দাবি পরিবারের এক সূত্রের। ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিপক্ষে বাদশা সালমান বিন আব্দুলআজিজ, অন্যদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্পর্ক স্থাপনের পক্ষে। দীর্ঘদিন ধরেই তেলআবিবকেকে বয়কটের পক্ষে বাদশা এবং তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছেন। এবং এখনো তিনি তার দাবির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন। টাইমস অব ইসরায়েল

[৪] চ্যানেল ১৩ এর বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের বিষয়টি আগে থেকেই জানতেন যুবরাজ। কিন্তু তিনি তার বাবাকে এই বিষয়ে জানাননি এই ভয়ে যে তিনি সেই সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা বানচাল করে দিতে পারেন। বিবিসি

[৫] এর পরবর্তীতে সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে কিনা এ নিয়ে গুঞ্জন চলছে। এরই মধ্যে সৌদি বাদশা ও তার ছেলের মধ্যে এই ইস্যু নিয়ে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এলো।

[৬] এর আগে গত মাসে সৌদি প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছিলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। আর জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করতে হবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়