শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা পুনবর্হালের হুমকির পর ইরানি মুদ্রার রেকর্ড দরপতন

সিরাজুল ইসলাম: [২] শনিবার এক মার্কিন ডলার বিক্রি হয় দুই লাখ ৬৭ হাজার আটশ’ ইরানি রিয়ালে। রোববার সেটা বিক্রি হয় দুই লাখ ৭৩ হাজার রিয়ালে। মুদ্রা বাজার পর্যবেক্ষণকারী সংস্থা বোনবাস্ট এ তথ্য দিয়েছে। রয়টার্স

[৩] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি এবং জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের ওপর নজিরবিহীন হুমকি। ওই বিবৃতিতে বলা হয়, ইরান জোর দিয়ে জানাচ্ছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি কিংবা কয়েক জন মিত্রের সঙ্গে মিলে এসব হুমকির সঙ্গে সঙ্গতি রেখে কোনও পদক্ষেপ নেয় তাহলে তারা মারাত্মক প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং এর বিপদজনক পরিণতি তাদের গুনে নিতে হবে।

[৪] ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে বের হয়ে যাওয়ার পর তেহরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে অন্যতম রফতানি পণ্য তেলের দাম কমে যাওয়ায় মারাত্মক সংকটের মুখে রয়েছে ইরানের অর্থনীতি। একই সময়ে করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরান। সরকারি হিসেবেই এই মহামারিতে মারা গেছে ইরানের ২৪ হাজার ৩০১ নাগরিক। এতসব সংকটের মুখে পড়ে এ বছর ইরানের মুদ্রা রিয়ালের ৪৯ শতাংশ দরপতন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়