শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কানদের বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশের স্কিল ক্যাম্পে ২৭ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : [২] শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিজেদের পরিকল্পনায় অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে স্কিল ক্যাম্পের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, ডাক পাওয়া ক্রিকেটারদের জন্য তৈরি করা হবে জৈব-সুরক্ষা বলয়। রোববার তারা রাজধানীর সোনারগাঁও হোটেলে উঠবেন। এরপর বলয়ের ভেতরে থেকেই অনুশীলন করতে হবে তাদের, যা চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। কেউই টিম হোটেল ও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইরে যেতে পারবেন না।

[৪] ২৭ ক্রিকেটারের মধ্যে ১৮ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাকি ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়েছে শনিবারই। তাদের পরীক্ষার ফল পাওয়া যাবে আগামীকাল রবিবার। এরপর তারা ঢুকে পড়বেন জৈব-সুরক্ষা বলয়ে। আগামী সোমবার ও শুক্রবার আরও দুই দফায় করোনাভাইরাস পরীক্ষা করানো হবে তাদের।

[৫] স্কিল ক্যাম্পের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান।

 

  • সর্বশেষ