শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আহমেদ শফির জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ

মোহাম্মদ হোসেন: [২] হাটহাজারী পৌর সদরের আধা কিলোমিটার জুড়ে ছিল জানাজায় উপস্থিত লক্ষাধিক মানুষ। প্রধান মাদরাসা, মসজিদ, মাদরাসার আশপাশে ও অলিগলিতে ছিল জানাজায় অংশ মানুষের ভীড়। শনিবার দুপুর ২টার সময় জানাজা শেষ হলে মাদরাসা নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন হাটহাজারী এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

[৩] আহমদ শফীর বড় ছেলে পাখিয়ারটিলা কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইউসুফ জানাজা পড়িয়েছেন৷ স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মশিউর রহমান, চট্টগ্রামে পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বদিউল আলম জানাজায় অংশ নেন বলে উল্লেখ করেছে বিডিনিউজ৷

[৪] মাদ্রাসার ভেতরের কবরস্থানেই আহমদ শফীকে দাফন করা হয়৷ টানা ৩৪ বছর তিনি এই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করে এসেছেন৷

[৫] জানাজাকে ঘিরে পুলিশ, র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয়া হয় বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়