শিরোনাম
◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় বড়শি দিয়ে কাতল ধরে পুরস্কার পেলো ২ লাখ টাকা

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার দেওয়ান দিঘিতে শুক্রবার দিনভর বড়শি দিয়ে শৌখিন মৎস্যশিকারিদের মাছ ধরার প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় এক শৌখিন মৎস্যশিকারি সাড়ে চার কেজি ওজনের কাতল ধরে পেয়েছেন দুই লাখ টাকা।

[৩] দেওয়ান দিঘিতে মৎস্য চাষ সমিতি নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। সরেজমিনে ও আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪০ জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও হবিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে প্রতিযোগীরা আসেন। প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেককে ১৭ হাজার টাকা দিতে হয়েছে। প্রতিযোগীদের জন্য ছিল ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৭টি পুরস্কার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার কাজল মিয়া ৪ কেজি ৩৫০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে প্রথম হয়েছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ টাকা। একই এলাকার আবুল কাশেম ৪ কেজি ২০৫ গ্রাম ও ৩ কেজি ৯৯৫ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। তিনি দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য শিকার প্রতিযোগিতা দেখতে দিঘির চারদিকে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

[৪] দেওয়ান দিঘি মৎস্য চাষ সমিতির সভাপতি ফরহাদ উদ্দিন ঠাকুর বলেন, ‘প্রতিবছর পাঁচ-ছয়বার এ প্রতিযোগিতার আয়োজন করা হতো। এতে দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মৎস্যশিকারিরা অংশগ্রহণ করে থাকেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার এমনটা সম্ভব হয়ন

[৫] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার দেওয়ান দিঘিতে শুক্রবার দিনভর বড়শি দিয়ে শৌখিন মৎস্যশিকারিদের মাছ ধরার প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় এক শৌখিন মৎস্যশিকারি সাড়ে চার কেজি ওজনের কাতল ধরে পেয়েছেন দুই লাখ টাকা। দেওয়ান দিঘিতে মৎস্য চাষ সমিতি নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

[৬] সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪০ জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও হবিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে প্রতিযোগীরা আসেন। প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেককে ১৭ হাজার টাকা দিতে হয়েছে। প্রতিযোগীদের জন্য ছিল ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৭টি পুরস্কার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার কাজল মিয়া ৪ কেজি ৩৫০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে প্রথম হয়েছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ টাকা। একই এলাকার আবুল কাশেম ৪ কেজি ২০৫ গ্রাম ও ৩ কেজি ৯৯৫ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। তিনি দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য শিকার প্রতিযোগিতা দেখতে দিঘির চারদিকে প্রচুর দর্শকের সমাগম ঘটে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়