শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে ছড়িয়ে পড়ছে ব্রুসেলা ব্যাকটেরিয়া, বহু পুরুষ কন্ধ্যাত্বের শিকার হচ্ছে

সিরাজুল ইসলাম: [২] গত বছর উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের লানঝৌ শহরে বায়োফার্মাসিটিক্যাল কোম্পানির ল্যাব এ ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। কয়েক মাসে সংক্রমিত হয়েছে ৩ তিন হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অনেক পুরুষ বন্ধ্যাত্বের শিকার হচ্ছেন। গ্লোবাল ভিলেজ

[৩] লানঝৌর স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এ শহরের বাসিন্দা ২৯ লাখ। এখনও পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তাদের ৩ হাজার ২৪৬ জনের শরীরে এ ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ব্রুসেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত গরু, উট, ভেড়া ও ছাগলের মতো গৃহপালিত পশু থেকেই মানুষে এ ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

[৪] যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার জানিয়েছে, ব্রুসেলা সংক্রমণে মাল্টা নামের এক ধরনের জ্বর হয়। এটি ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত। আক্রান্তদের মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ সৃষ্টি হয়। এখনও পর্যন্ত মানুষ থেকে মানুষে এ ব্যাকটেরিয়া সংক্রমণের ঘটনা বিরল। নিউইয়র্ক টাইমস

[৫] ২০১৯ সালের জুলাই-আগস্ট মাসে ঝংমু লানঝৌ বায়োলজিক্যাল ফার্মাসিটিক্যাল কারখানা থেকে ভ্যাকসিন তৈরির সময় ব্রুসেলা ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। গত ফেব্রুয়ারিতে ওই কোম্পানি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং আটজন কর্মীকে কঠোর শাস্তি দেয়। চায়না ডেইলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়