শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি দাউদকান্দি বাসীর ভালোবাসায় ধন্য, বললেন মেজর (অব.) মোহাম্মদ আলী

 

এইচএম দিদার: [২] দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী বলেছেন, যে নিজে চেষ্টা করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন,আ.লীগ মনোনয়ন বোর্ড আমাকে নৌকা প্রতীকে মনোনয় দিবেন আমি নিশ্চিত। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা ভালো কাজের মূল্যায়ন করেন। আমি বিগত দিনে দাউদকান্দিবাসির জন্য আমার সর্বচ্চো ত্যাগ স্বীকার করে মানুষের সুখে-দু:খে পাশে থেকেছি।ক্ষমতায় থাকি বা না থাকি আগামীদিনেও আমি জনগণের পাশে থেকে একটি মডেল উপজেলা উপহার দিবো।

[৩] শুক্রবার (১৮ অক্টোবর) দাউদকান্দি পৌরসভার জারীফ আলী শিশু পার্কে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩তম প্রতিাষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,সবসময় জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করুন।আমি দাউদকান্দিবাসির ভালোবাসায় ধন্য। আমি যতোদিন বেঁচে আপনাদের কল্যাণের জন্য কাজ করে যেতে চাই।আপনারা আমার পাশে থাকুন।

[৫] আলোচনা সভা শেষে কেক কেটে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রতিাষ্ঠা বার্ষিকী উদযাপন করে পৌর বাজারে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

[৬] উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ওলিউল্লাহ ফকিরের সঞ্চালনায় সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অন্যান্য আমন্ত্রিত অতিথির মধ্য বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সভাপতি রকিবউদ্দিন রকিব,আলহাজ জসীমউদ্দিন মাষ্টার, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি জেবুন্নেছা জেবু,সাধারণ সম্পাদক লায়লা হাসান,উপজেলা যুবগলীগ এর যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, যুবগলীগ নেতা মুরাদ চৌধুরী, তরুণ উদ্যোক্তা হালীম সরকার, উপজেলা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ ও ইলিয়াস হোসাইনসহ আরো অনেকে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ