শিরোনাম
◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একমুখী শিক্ষা ব্যবস্থার অভাবে বেড়ে উঠেছে সামাজিক বিভক্তি: মেনন

শরীফ শাওন: [২] বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, দেশে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বদলে রয়েছে বহুধাবিভক্ত শিক্ষাব্যবস্থা। এতে সামাজিক ঐক্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[৩] মেনন বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ৬২’র শিক্ষা আন্দোলন বাস্তবায়ন হয়নি। বরং সিলেবাসকে সাম্প্রদায়িকরণ, পাঠ্যপুস্তক ধর্মীয়করণ করা হচ্ছে এবং একমুখী শিক্ষার বদলে শিক্ষাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসে নতুন বৈষম্য সৃষ্টি হচ্ছে।

[৪] শিক্ষা ব্যবস্থা নিয়ে অনলাইন আলোচনা সভায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী এসব কথা বলেন।

[৫] মেনন বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার অনর্ভূক্তি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন, মাতৃভাষার উন্নয়ন, আদিবাসীদের ভাষাগুলোকে সামনে নিয়ে আসা, শিক্ষায় বাণিজ্যিকরণ বন্ধ করা ও ক্রমাগতভাবে শিক্ষাকে রাষ্ট্রীয়করণ বা জাতীয়করণ বাস্তবায়িত হয়নি।

[৬] সভায় তিনি, শিক্ষায় বাণিজ্যিকীকরণ বন্ধ করা, একমুখী শিক্ষার বাস্তবায়ন, উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে জাতীয়করণ করা ও শিক্ষাখাতে জিডিপির ছয় শতাংশ প্রদানের দাবি নিয়ে কাজ করতে ছাত্র মৈত্রীসহ শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

[৭] অনুষ্ঠানে অন্য আলোচকদের মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুশান্ত রায় এবং ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমেদ রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি শাখা ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়