শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কারওয়ান বাজার ও শ্যামবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সালেহ্ বিপ্লব, শিমুল মাহমুদ: [২] অভিযান দলের প্রধান সাংবাদিকদের বলেন, অনেকগুলো দোকানে ১০ থেকে ৩০ টাকা বাড়তি দাম নিতে দেখেছি। তাদের জরিমানা করা হয়েছে।

[৩] তিনি বলেন, এই ব্যবসায়ীরা জানান, তারা শ্যামবাজার থেকে ৫৭ টাকা দরে পেঁয়াজ কিনে এনেছেন। সেই পেঁয়াজ বিক্রি করছেন ৬৬ টাকায়। সাপ্লাইয়ার লেভেলে ৯ টাকা মুনাফা, এটা ভাবাই যায় না। এতো দাম বাড়ালে বাজার নিয়ন্ত্রণ আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।

[৪] তিনি আরো বলেন, আমরা শ্যামবাজারেও যাবো। তাদের জিজ্ঞেস করবো, ৫৭ টাকায় কী ভাবে কিনলো? এতো দাম তো হওয়া্র কথা না।

[৫] পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও বেশির ভাগ খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
একেক বাজারে এককে দাম। ব্যবসায়ীরা বলছেন, বন্দরে থাকা পেঁয়াজ বাজারে আসলে দাম কমতে পারে। না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই।

[৬] অনেকেই বেশি পরিমাণে পেঁয়াজ কিনে বাসায় রাখছেন। আড়তদাররা বলছেন, বাজারে ভোক্তাদের চাপের পাশাপাশি আমদানি কমের কারণে বেড়েছে পেঁয়াজের দাম।

[৭] পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা আনতে বিকল্প বাজার দেখার আহ্বান জানিয়েছেন ভোক্তারা। এদিকে সীমান্তের ওপারে আটকা পরে আছে পেঁয়াজবাহী ট্রাক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, অনুমতি পেলেই স্থলবন্দরগুলোতে আটকে পড়া পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়