শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্ত শিথিল করছে শ্রীলংকা, সফর হচ্ছে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। কোয়ারেন্টিন প্রশ্নে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এর আগে এসএলসি জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাতদিন কোয়ারেন্টিনের পক্ষে ছিল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তার আগে প্রথম সপ্তাহ হোটেলে আইসোলেশনে থাকবে বাংলাদেশ দল। তার মানে, বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলংকায় উড়াল দেয়ার কথা। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়