শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বাড়ির পাশে ক্ষেতের ডোবায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি: [২] বাড়ির পাশে ক্ষেতের ডোবায় পানিতে ডুবে জান্নাতুল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ জাগিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল একই গ্রামের কৃষক সোহেল মিয়ার শিশু সন্তান।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণের নিহত শিশুটি বাড়ির চারপাশের জলবদ্ধার সৃষ্টি হয়। পরিবারের লোকজন জান্নাতুলকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির করে। পরে দুপুর ২টার দিকে বাড়ির পাশে ক্ষেতের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে। শিশুটির লাশটি উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে।

[৫] দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ-আলম বলেন, শিশু মৃত্যুর বিষয়টি হাসপাতালের আরএমও ফোনের জানালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ