শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

লোহাগাড়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের লোহাগাড়ায় এক বিধবা নারীর ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের চাঁন্দগাও থানা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে চাঁন্দগাও থানায় সোর্পদ করে। পরে তাকে লোহাগাড়া থানা নিয়ে আসা হয়।

[৪] গ্রেফতারকৃত ইউপি সদস্য আনোয়ার উপজেলার পদুয়া আলী পাড়ার মৃত শেখ আহমদের ছেলে৷ ও পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এস আই মাহফুজর রহমান জানান, গতকাল পদুয়া ইউনিয়নের বিধবা এক নারী পদুয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন৷

[৬] লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রাম শহরে ভিকটিমের লোকজন তাকে ধরে চাঁদগাঁও থানায় সোপর্দ করে৷ পরে আমাদের খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে আমাদের থানা হেফাজতে নিয়ে আসি। তাকে (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়