শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬১৫, সুস্থ ২৩৭৫

মহসীন কবির : [২] বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৯১তম দিনে ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২.০৯ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ।

[৩] এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৮২৩ জন।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৭৫ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২.৩৬ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী। মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

[৬] গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • সর্বশেষ