শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর রামপুরা এলাকা থেকে তামিম মাঝি নামে ১১ মাসের এক শিশুকে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে মারুফা (৩৫) নামের একজন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার এবং মারুফাকে গ্রেপ্তার করা হয়। তামিম মাঝি পূর্ব রামপুরার জামতলা কমিশনার গলির মো. মান্নান মাঝির ছেলে।

রামপুরা থানার ওসি মো. আব্দুল কুদ্দুস ফকির জানান, রোববার দুপুর থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় পূর্ব রামপুরার বাসা থেকে শিশু তামিম মাঝিকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারী। সন্তানকে না পেয়ে শিশুটির বাবা দ্রুত থানা পুলিশের শরণাপন্ন হন। পরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে পল্লবীর ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে। মামলায় মারুফাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। অপহৃত শিশুকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ