শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত

রাজু চৌধুরী: [২] দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

[৩] রোববার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। আবদুর রহমান বদি এ মামলায় জামিনে আছেন। দুদক সূত্র জানায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক।

[৪] পরের বছর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

[৫] পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়। আদালতে অভিযোগ গঠনের শুনানি শুরু হওয়ার আগে আবদুর রহমান বদি এজলাসে আসেন। শুনানি শুরু হলে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পর তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তার আইনজীবী। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ