শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষায় পাস নিক লি, অপেক্ষায় সাইফ

রাহুল রাজ: [২] করোনাভাইরাস থেকে সেড়ে উঠেছেন জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। গত ৮ সেপ্টেম্বর নিক লি ও তরুণ ওপেনার সাইফ হাসানের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] নিক লি এর করোনা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ওপেনার সাইফ হাসানের পরীক্ষা এখনো করানো হয়নি। দেবাশীষ চৌধুরী জানালেন, তরুণ এই ক্রিকেটারের শারীরীক অবস্থা আর একটু উন্নত হলে করোনা পরীক্ষা করানো হবে।

[৪] দেবাশীষ চৌধুরী বলেন, শনিবার নিক লির কোভিড টেস্ট করিয়েছি আমরা। ওর ফল ভালো, নেগিটিভ ফল এসেছে তার। আর সাইফ হাসানের পরীক্ষা এখনো করানো হয়নি। ওর শারীরীক পরিস্থিতি আর একটু ভালো হলে করোনা পরীক্ষা করানো হবে।'

[৫] শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত ১৯ জুলাই থেকে অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

[৬] এর মধ্যে ইয়াকুব আলী নামের এক ট্রেনার করোনায় আক্রান্ত হলে অনুশীলন সাময়িকভাবে বন্ধ করে দেয় বিসিবি। এর মধ্যেই সকলের করোনা পরীক্ষা করানো নয়। সাইফ ও নিক লি'র ভাইরাসটিতে আক্রান্ত হবার বিষয়টি জানা যায় তখনই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়