শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক কলহে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা, আটক-১

নরসিংদী প্রতিনিধি: [২] নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ তিনজনকে হত্যা অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।

[৩] রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুমারদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা বাদল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

[৪] নিহতরা হলেন- ওই গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম, বাড়ির মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আটক করা হয় একজনকে।

[৫] পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ভোরে নাজমা ও তার স্বামী বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী ও সৎ ছেলেকে কুপিয়ে আহত করে বাদল। চিৎকার শুনে বাড়ি মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

[৬] নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বাসীর হাতে স্ত্রী নাজমা ও বাড়িওয়ালার স্ত্রী খুন; স্বামী বাদলকে আটক করেছে পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়