শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকে মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা বাড়ছে বললেন সেন্টকম প্রধান

রাশিদুল ইসলাম : [৩] সেপ্টেম্বরের মধ্যে আরো ২ হাজার মার্কিন সেনা ইরাক থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এনবিসি নিউজকে বলেছেন গত বছরের তুলনায় এবছর মার্কিন সেনাবাহিনীর ওপর ইরাকি মিলিশিয়াদের হামলা অনেক বেড়েছে। স্পুটনিক

[৪] ম্যাকেঞ্জি বলেন এসব আঘাত সরাসরি মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করা হচ্ছে না। তারপরও এধরনের হামলা অব্যাহতভাবে বেড়েই চলেছে। পরোক্ষভাবে এধরনের হামলা করা হচ্ছে এবং তবে হামলার ধরন গুরুতর নয়। যে কারণে তা মার্কিন সেনাদের কোনো ক্ষতি করতে পারছে না।

[৫] সেন্টকম প্রধান বলেন হয়ত পরিকল্পনাই রয়েছে পরোক্ষভাবে হামলা করার। তবে এসব হামলার সঙ্গে ইরানের যোগসাজস আছে কারণ ইরাকি মিলিশিয়ারা ইরান সমর্থিত। ইরান ইরাক সরকারের ওপর সেখান থেকে মার্কিন সেনাদের হটাতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলেই হয়ত এধরনের হামলা চলছে।

[৬] ম্যাকেঞ্জি আরো বলেন ইরানের লক্ষ্য ওই অঞ্চল থেকে মার্কিন সেনাদের হটিয়ে দেয়া। তবে ইরাক সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখলে দীর্ঘমেয়াদে ন্যাটো জোটের পক্ষ থেকে সমর্থন পাবে বলেও ভাবছে। আর যুক্তরাষ্ট্র ইরাকের সঙ্গে নিরাপত্তার সম্পর্ক বজায় রাখতে চায়।

  • সর্বশেষ