শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী ডিবির সাঁড়াশি অভিযানে হত্যা মামলা ২ আসামী‌ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: [২] রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার যুবলীগ নেতা রবিউল বিশ্বা‌সের হত্যা মামলার এজাহারভুক্ত দুই আামী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে রাজবাড়ী ডি‌বি পু‌লি‌শের এক‌টি বি‌শেষ টিম।

[৩] গত ১০সে‌প্টেম্ব‌রে এজাহারভুক্ত আসামী‌দের ধর‌তে ঢাকার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চালায় রাজবাড়ী ডিবি পুলিশ।গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ঢাকার এ‌লিফ্যান্ট রো‌ডে আসামী‌দের অবস্থানকা‌লে এজাহারভুক্ত ১ নং আসামী মোঃ রফিক মোল্লা (৪০) পিং আলী আহম্মেদ মোল্লা এবং ২ নং আসামী ইলিয়াস ওরফে ইলা(২৬) পিং আজিজুল মোল্লা উভয় সাং বেতবাড়িয়া থানা কালুখালি কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী‌দের‌কে গতকাল ১১সে‌প্টেম্বর শুক্রবা‌রে ১০ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

[৪] এর আগে গত ১৪ই আগষ্ট রা‌ত ৪টার দি‌কে নিজবাড়ীর পা‌শে র‌বিউল বিশ্বাস‌কে পাশ্ববর্তী মোনাইর বি‌লের পা‌নি‌তে চু‌বি‌য়ে হত্যা ক‌রে। হত্যার ঘটনায় পু‌লি‌শের ঢাকা রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআই‌জি (অপা‌রেশস এন্ড ই‌ন্টে‌লি‌জেন্স) জিহাদুল কবীর গত ১৬ আগষ্ট দুপু‌রে রাজবাড়ীর কালুখা‌লি‌র উপ‌জেলার বেতবা‌ড়িয়া গ্রা‌মে র‌বিউল বিশ্বা‌সের হত্যার কা‌ন্ডের ঘটনাস্থ‌লে এবং নিহ‌তের স্ত্রী তিন‌টি শিশু সন্তা‌নের এবং প‌রিবা‌রের স‌ঙ্গে বিস্তা‌রিত বিষ‌য়ে আলাপ ক‌রেন এবং হত্যাকারী‌দের‌কে দ্রুতসম‌য়ের ম‌ধ্যে গ্রেপ্তার ক‌রে আই‌নের আওতায় আন‌বে ‌ব‌লে জানান।

[৫] এসময়, র‌বিউল বিশ্বা‌সকে যারাই হত্যা করুকনা কেন মামলা‌টি রাজবাড়ী ডি‌বি পু‌লিশ তদন্ত ক‌রে আসামী‌দের‌কে গ্রেপ্তারের নি‌র্দেশ দেন ডিআই‌জি জিহাদুল কবীর।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়