শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে নওপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেছো বাঘটি লোকালয়ে বেরিয়ে আসার পর মানুষের উপস্থিতি টের পেয়ে রেল লাইনের ধারে জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেছো বাঘটি রেললাইন ক্রস করতে গেলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হাফিজুল ইসলাম জানান, রেললাইনের ধারে মেছো বাঘটি পড়ে আছে। উৎসুক জনতা এই মেছো বাঘটি দেখার জন্য ভিড় জমাচ্ছে। বিষয়টি রেলওয়ে স্টেশন মাস্টারসহ স্থানীয় পরিবেশ কর্মীদের জানানো হয়েছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. ফজলে রাব্বী জানান, এটি দেখতে মেছো বাঘের মত মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি মেছো বিড়াল। বিষয়টি রাজশাহী বন বিভাগকে জানানো হয়েছে। তারা মৃত প্রাণীটি মাটিতে পুঁতে রাখার পরামর্শ দিয়েছেন।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী (অস্থায়ী মাস্টার) দেবব্রত কুমার  এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়