শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধার্মিক মার্কিন নাগরিকরা ট্রাম্পকেই ভোট দেবেন, বলছে ভোট কমন গুড জরিপ

রাশিদুল ইসলাম : [২] মার্কিন অলাভজনক সংস্থা ভোট কমন গুড’এর জরিপ বলছে অতিধার্মিক ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পকেই আগামী নভেম্বরের নির্বাচনে ভোট দেবেন। ৭৯২ জন ধর্মপ্রচারক ও ৬৩৮ জন ক্যাথলিক খ্রিস্টানের মাঝে এ জরিপ পরিচালনা করা হয়। ফ্লোরিডা, মিশিগান, নথ্য ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে পরিচালিত এ জরিপে ২৮ শতাংশ মনে করেন যীশু খ্রিস্টের ইচ্ছাতেই তারা মনে করেন ট্রাম্পকে ভোট দেয়া উচিত। স্পুটনিক

[৩] তবে ২৭ শতাশং উত্তরদাতা নিজেদের ‘সান অব গড’ হিসেবে পরিচয় দিয়ে বলেছেন তারা বাইডেনকে বেছে নেবেন। ২৩ শতাংশ মনে করেন ভোট দেয়ার ক্ষেত্রে যীশুর কোনো পছন্দের ব্যাপার নেই। ২২ শতাংশ বলেছেন তারা কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি।

[৪] ক্যাথলিক ভোটারদের ৩৫ শতাংশ বলেছেন বাইডেনকে তারা ভোট দেবেন। এবং এদের ২৫ শতাংশের পছন্দ ট্রাম্পকে। ৩১ শতাংশ ধর্মপ্রচারক মনে করেন যীশুর ইচ্ছায় তারা ট্রাম্পকে ভোট দেবেন। ধর্মপ্রচারকদের ২০ শতাংশ আবার বাইডেনের পক্ষে।

[৫] জরিপে অধিকাংশের মত নির্বাচন ঠিক পথেই আগাচ্ছে। ১১ শতাংশ ‘সুইং’ ভোট বাইডেনের পক্ষে রয়েছে। ভোট কমন গুড’এর নির্বাহী পরিচালক ডক প্যাগিট বলেন মমতার অভাব ট্রাম্পের জন্যে নির্বাচন কঠিন করে তুলতে পারে। চার বছর আগে অনেক ধার্মিক ভোটার ট্রাম্পকে ফের সুযোগ দেয়ার কথা বললেও তাদের অনেকে এখন দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ায় ট্রাম্পকে আর পছন্দ করছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়