শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইকেল চালানোর ছবি পোস্ট করায় সালমানকে কটাক্ষ

মুসফিরাহ হাবীব: [২] আর কতজনকে চাপা দিয়ে মারবেন? সাইকেল চালানোর ছবি পোস্ট করায় বলিউড সুপারস্টার সালমান খান এমনই কটাক্ষপূর্ণ প্রশ্নের মুখে পড়েছেন স্যোশাল মিডিয়ায়।

[৩] নীল হুডি, ছাই রঙা শর্টস, মুখে মাস্ক... সকাল-সকাল ফুরফুরে মেজাজে সাইকেল চালাচ্ছেন সালমান খান! ছবিটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তিনি, ক্যাপশনে লেখেন'সাবধানে থাকুন'। সলমনের এই পোস্টের পরই বেজায় চটেছেন নেটিজেনরা! শুর করেছেন জোর আলোচনা-সমালোচনা!

[৪] তীব্র ট্রোলের শিকার হয়েছেন সালমান! কেউ বা তাকে আক্রমণ করে লিখেছেন, '' সাবধানে থাকুন... সলমন ভাই এবার আপনার দেহের উপর দিয়ে সাইকেল চালিয়ে দেবেন! '' কারও কটাক্ষ, '' এই মানুষটার থেকে সাবধানে থাকুন... সলমন ভাই সাইকেল চালাচ্ছেন!'' কারও মত, '' আপনার কারণে কেউ-ই নিরাপদ নয়!'' কারও বা ব্যাঙ্গাত্মক উক্তি, '' দয়া করে ফুটপাথে সাইকেল চালাবেন না!''

[৫] প্রসঙ্গত, ২০০২ সালের সেপ্টেম্বর মাসে হিট অ্যান্ড রান মামলায় নাম জড়ায় সালমান খানের। মাঝ রাতে পানশালা থেকে মত্ত হয়ে ফেরার পথে সলমন বেশ কয়েকজন ফুটপাতবাসীর গায়ে গাড়ি তুলে দেন বলে অভিযোগ ওঠে। জানা যায়, সেই রাতে সলমনের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১ জনের, আহত হন আরও ৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়