শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রনেতার ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট : শরীয়তপুরের নড়িয়ায় আলিম শিকারী নামে এক ছাত্রনেতার ইয়াবা ও বিয়ার সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে তার রাজনৈতিক দলের নেতা ও সচেতন মহল তীব্র সমালোচনা করেছেন। এদিকে প্রেমে ব্যর্থ হয়ে এমন কাণ্ড করেছেন বলে জানিয়েছেন ছাত্রনেতা আলিম।

গত রোববার সকাল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে আলিমের বিয়ার-ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। আলিম ওই উপজেলার কেদারপুর ইউপির চরজুজুরী গ্রামের আজিজ শিকারীর ছেলে।

ভাইরাল ছবিতে দেখা যায়, কমলা রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছাত্রনেতা আলিম শিকারী বিয়ার ও ইয়াবা সেবন করছেন।

আর ভাইরাল হওয়ায় ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আলিমসহ আরো কয়েক যুবক একটি টিনশেড ঘরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করছেন।

আলিমের রাজনৈতিক দলের নেতা রাজিব আহম্মেদ বলেন, আমি আলিমের ইয়াবা সেবনের ভিডিওটি দেখেছি। তার নেশায় জড়ানোর ব্যাপারে কিছু জানি না। তবে তার অনেক শত্রু রয়েছে।

রাজনৈতিক দলের আরেক নেতা রাশেদুজ্জামান রাশেদ বলেন, আলিমের ইয়াবা সেবনের ভিডিও এখনো দেখিনি। মাদকের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রনেতা আলিম শিকারি ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বছর খানেক আগে এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। কিছুদিন পর মেয়েটি আমাকে ছেড়ে চলে যায়। তাই আমি ইয়াবা সেবন করে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম। কিন্তু কে বা কারা ছবি ও ভিডিও ছড়িয়েছে তা জানি না।

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মাদকের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি পদ্মা নদীর তীর রক্ষা কাজে বালু সরবরাহের সাব ঠিকাদারের কাজ করি।

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আলিমের বিয়ার ও ইয়াবা সেবনের ভিডিও-এর কথা শুনেছি। তবে এখনো দেখিনি। ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সূত্র- ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ