শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান যুবরাজ, বিসিসিআইকে চিঠি

স্পোর্টস ডেস্ক : [২] ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান। আসছে ঘরোয়া মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলতে এরই মধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বরাবর আবেদনও করেছেন এই অলরাউন্ডার। অনুমতি পেলে খেলোয়াড় কাম মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে যুবরাজকে।

[৩] এ বছরের শুরু থেকে পাঞ্জাবের ট্রেনিং ক্যাম্পে বেশ কজন ক্রিকেটারের সঙ্গে সময় কাটিয়েছেন যুবরাজ। শুভমান গিল, আনমোলপ্রিত সিংদের সঙ্গে কাটানো সময়গুলোই তার মধ্যে ফেরার তাড়না তৈরি করেছে।

[৪] যুবরাজ অবশ্য গত বছর জুনে অবসরের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবু ধাবিতে টি-টেন লিগে খেলেছেন। এমনিতে ভারতের বোর্ডের অধীনে থাকা কোনো ক্রিকেটার এই সুযোগ পান না। যুবরাজ অবসর নিয়ে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নিয়েছেন। এখন তাই ফিরতে হলে তাকে অনুমতি নিতে হবে বোর্ডের।

[৫] অনুমতি পেলে দেশের বাইরে লিগে খেলবেন না বলেই আবেদন পত্রে উল্লেখ করেছেন যুবরাজ। -ক্রিকবাজ/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়