শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় যুবকের হাত কেটে নিল প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন উপজেলার বৈদ্যার গাও গ্রামের রুবেল(৩২) ও কবির(২২)।বাংলাদেশ প্রতিদিন

আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়েছেন চিকিৎসক। এর মধ্যে রুবেলের এক হাতের কব্জি কাটা ও আরেক হাতের দুই আঙ্গুল কেটে ফেলা হয়েছে আর কবিরের গায়ের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক কারণে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান ও আজিম উদ্দিন ফরাজী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি প্রজেক্টে বালু ভরাটকে কেন্দ্র করে শাজাহান খানের লোকজন দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রতিপক্ষ আজিম উদ্দিন গ্রুপের কাছে। তবে দুই লক্ষ টাকা দেওয়ার পর তাদের দাবিকৃত বাকি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায় আজিম উদ্দিন ফরাজীর লোকজন।

এ ঘটনার সূত্র ধরে আজ সকাল এগারোটার টার দিকে বৈদ্দারগাও বাজার এলাকায় শাহজাহান খানের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করা লোকজন আজিম উদ্দিন ফরাজী সমর্থক রুবেল ও কবিরের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে রুবেল ও কবিরকে গুরুতর আহত করে পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

গজারিয়া থানার ওসি ( তদন্ত) মামুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে তবে তাদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়