শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্রির জন্য বার্সেলোনার নতুন গোলাপি জার্সি, মডেল মেসি

স্পোর্টস ডেস্ক : [২] অনেক নাটকের পর শেষ পর্যন্ত বার্সেলোনা ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। সোমবার অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে ২০২০-২১ মৌসুমে বার্সেলোনার নতুন জার্সি উন্মোচনের প্রমোশনাল ভিডিওতেও দেখা গেছে মেসিকে।

[৩] নতুন মৌসুমে বার্সেলোনার তৃতীয় জার্সির রং গোলাপি। কলার এবং হাতে রয়েছে সবুজ এবং কালোর ছোঁয়া। জার্সিটি উন্মোচনের অংশ হিসেবে প্রমোশনাল ভিডিও তৈরি করেছে বার্সা। মডেল হিসেবে যাদের উপস্থাপন করা হয়েছে তাদের মধ্যে আছেন মেসিও। এবং অবশ্যই বার্সা অধিনায়ক সেখানে মধ্যমণি।

[৪] নতুন এই জার্সিটি এরই মধ্যে বিক্রির জন্যও ছাড়া হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শুধু মাত্র বার্সার দোকানে সেটি পাওয়া যাবে। কেনা যাবে অনলাইনেও। আর আগামী সপ্তাহ থেকে অন্যান্য আউটলেটগুলোতেও এটি পাওয়া যাবে। - মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়