শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ সুপ্রিম কোর্টে আইএস বধূ শামীমা বেগমের নাগরিকত্ব মামলার শুনানি নভেম্বরে

সিরাজুল ইসলাম: [২] আপিল আদালতে দেয়া রায়ের বিরুদ্ধে ২৩ ও ২৪ নভেম্বর পাঁচজন বিচারপতি সরকারের আবেদন শুনবেন। রয়টার্স

[৩] শামীমার মামলা নিয়ে ব্রিটেনে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। তারা বলছেন, তার নাগরিকত্বের অধিকার রয়েছে। তিনি রাষ্ট্রবিহীন হতে পারেন না। তিনি নিরাপত্তার জন্য ঝুঁকি হলে ব্রিটেনে বিচারের মুখোমুখি করা যেতে পারে।

[৫] শামীমার জন্ম ব্রিটেনে। তার বাবা-মা বাংলাদেশি। ২০১৫ সালে স্কুলে পড়ার সময় তিনি পালিয়ে সিরিয়া চলে যান। সেখানে আইএসে যোগ দেন। একজন জিহাদীকে তিনি বিয়ে করেন।

[৬] ২০১৯ সালে সিরিয়ার আটক কেন্দ্রে তার সন্ধান মেলে। সেখানে তার তিন সন্তান মারা গেছে। তার স্বামী নিজ দেশে ফিরে গেছে। দেশটি শামীমাকে নিতে অস্বীকৃতি জানায়।

[৭] ব্রিটিশ সরকার শামীমাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তার নাগরিকত্ব বাতিল করে দেয়। তাকে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তার পক্ষে আদালতে যাওয়া হয়। জুলাইয়ে আপিল আদালত আদেশে বলেছে, তিনি দেশে ফিরতে পারবেন। সরকারের সিদ্ধান্ত খুবই হতাশাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়