শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঙ্গনার নিরাপত্তা বাড়াল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মুসফিরাহ হাবীব: [২] মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নিরাপত্তা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তার জন্য ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা অনুমোদন করা হয়েছে। নিরাপত্তা বাড়িয়ে দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা।

[৩] মহারাষ্ট্র সরকার ও শিব সেনার নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়া কঙ্গনার ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে যাওয়ার কথা। কিন্তু তাকে ওই শহরে ঢুকতে দেওয়ার প্রতিবাদে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই কঙ্গনাকে 'ওয়াই' ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। দেশে যে ভিআইপি’রা Y ক্যাটিগরির নিরাপত্তা পান, তাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন ১১ জন নিরাপত্তা কর্মী, তাদের মধ্যে থাকেন কম্যান্ডোও। নিরাপত্তা বাড়ানোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা।

[৪] মহারাষ্ট্র সরকারের সাথে সমস্যার সূত্রপাত কঙ্গনার একটি টুইট থেকে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা লিখেছিলেন, “একজন বড় তারকা খুন হওয়ার পর আমি মাদকচক্র, সিনেমার মাফিয়া চক্র নিয়ে কথা বলেছি। আমি মুম্বই পুলিশকে বিশ্বাস করি না, কারণ তারা সুশান্তর অভিযোগকে পাত্তা দেয়নি। সুশান্ত বলতেন, ওরা আমাকে মেরে ফেলবে, শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হল! আমিও নিরাপদবোধ করছি না।”

[৫] কঙ্গনার এই মন্তব্যের জবাবে সঞ্জয় রাউত কড়া ভাষায় বলেছিলেন, “আমাদের অনুরোধ, উনি (কঙ্গনা) যেন আর মুম্বইয়ে না আসেন। এটা মুম্বাই পুলিশের অপমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। রাজ্যসভার সাংসদ রাউতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকির অভিযোগ তুলে অভিনেত্রী বলেছিলেন, “মুম্বাইকে কেন পাক-অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে? আমি ৯ সেপ্টেম্বর মুম্বাই যাব। কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক!”

 

  • সর্বশেষ