শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে প্রতারণা, অর্ডার এক পণ্যের ডেলিভারীতে ভিন্ন

ইসমাঈল ইমু : [২] অগ্রিম মূল্য পরিশোধ করেই প্রতারণার ফাঁদে পড়ছে অধিকাংশ গ্রাহক। আবার অবিশ্বাস্য রকম মূল্য হ্রাসের ঘোষণা দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে ক্রেতাদের।

[৩] ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ক্রেতাকে নির্দিষ্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে গিয়ে পণ্যের মূল্য পরিশোধ করে ডেলিভারি নেয়ার জন্য বলা হয়। পণ্য ডেলিভারি নেয়ার পর ক্রেতা দেখতে পান তাকে অন্য কোন পণ্য কিংবা নিম্নমানের পণ্য দেয়া হয়েছে। ক্রেতা পণ্য ফেরত দিতে চাইলে বলা হয়, ‘এ প্যাকেজের সাথে রিটার্ন পলিসি না থাকায় রিটার্ন নেয়া সম্ভব নয়।’

[৪] সম্প্রতি রাসেল আহমেদ নামের এক যুবক অনলাইনে একটি স্মার্ট ফোনের অর্ডার দেন। পরে কুরিয়ার সার্ভিসে ডেলিভারী নেয়ার সময় পুরো টাকা পরিশোধের পর দেখেন তাকে একটি বাটন ফোন দেয়া হয়েছে।

[৫] সিআইডির সাইবার পুলিশ সেন্টার সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে দেড় লাখ টাকার মোটরসাইকেল তারা অফার করে ৮০ হাজার টাকা। বলা হয় সরাসরি মোটরসাইকেল দেখে কেনার ব্যবস্থা রয়েছে। প্রি-ইনস্টলমেন্ট মাত্র ৫ হাজার টাকা।

[৬] এরকম বিজ্ঞাপনে সাড়া দিলে ঘটতে পারে দুই রকম ঘটনা। টাকা দিলেই ক্রেতাকে হয় ব্লক করে দেয়া হবে। অথবা টাকা দেবার পর সরাসরি ক্রেতাকে একটি নির্দিষ্ট স্থানে যেতে বলা হয়। টাকা নিয়ে সেখানে গেলে ক্রেতা শিকার হন ছিনতাইয়ের। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়