শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যের বার্মিংহামে মধ্যরাতে বহু মানুষকে ছুরিকাঘাত

সিরাজুল ইসলাম: [২] শনিবার রাত সাড়ে ১২টার দিকে বার্মিংহাম সিটি সেন্টারের গে ভিলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবিসি

[৩] বিবৃতিতে বলা হয়, বার্মিংহাম সিটি সেন্টারে ছুরিকাঘাতের কথা জানিয়ে পুলিশকে ফোন করা হয়। এরপর সেখানে পুলিশ যায়। এ ঘটনার পর পরই ওই এলাকায় আরও কয়েকটি ছুরিকাঘাতের খবর পাওয়া যায়। এটাকে বড় ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

[৪] এতে আরও বলা হয়, ঠিক কতজন আহত হয়েছে এবং তাদের অবস্থা কতটা গুরুতর তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরী সেবার কর্মীরা একসঙ্গে কাজ করছেন। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ঠিক কী কারণে হামলা চালানো হলো তা জানার চেষ্টা করছে পুলিশ।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, বার্মিংহামের গে ভিলেজ এলাকায় অনেক মানুষ আউটডোরে জড়ো হয়ে খাওয়াদাওয়া করছিলো। কোনও কোনও টেবিলে চলছিলো মদ সেবন। এমন সময় ছুরি নিয়ে কয়েকজন যুবক তাদের উপর হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটোছুটি শুরু করেন। পুলিশ আসার পরও হামলা চলছিলো। কেউ হামলার দায় স্বীকার করেনি। পুলিশ কাউকে আটকও করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়