শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদো ছাড়াই চ্যাম্পিয়ন পর্তুগাল উড়িয়ে দিলো ক্রোয়েশিয়াকে

স্পোর্টস ডেস্ক : [২] প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল দুর্দান্ত খেলে উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমে সুন্দও সূচনা করেছে। তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে তারা।

[৩] নিজেদের মাঠ পোর্তোয় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারায় ফের্নান্দো সান্তোসের দল। বিরতির আগে এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলটি পায় তারা। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়োগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা।

[৪] দলে থাকলেও ম্যাচটিতে খেলেননি রোনালদো। পায়ের আঙ্গুলে সংক্রমণে ভুগছেন তিনি। আর একটি গোল পেলেও আন্তর্জাতিক ফুটবলে একশো গোল করার মাইলফলক স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ২০১৮ সালের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ মিস করলেন রোনালদো।

[৫] এদিকে গ্রুপের অপর দুই ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারায় বেলজিয়াম এবং স্বাগতিক সুইডেনকে ১-০ গোলে হারায় ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে জিততে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। সুইডেন একাধিকবার গোলের সুযোগ পেয়েও দুর্বল ফিনিশিংয়ে তারা কাক্সিক্ষত গোল আদায় করতে পারেনি।

  • সর্বশেষ