শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গনা এখন মুম্বাইয়ের চোখের বালি!

ডেস্ক রিপোর্ট : কঙ্গনা রনওয়াত মানেই এখন বিতর্ক। এর বাইরে আপাতত কোনো খবরের শিরোনামে নেই তিনি। একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। সমপ্রতি মুম্বাই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনওয়াত।

কঙ্গনার মতে, মুম্বাই শহরে তিনি মোটেও সুরক্ষিত বোধ করছেন না। তিনি লেখেন, গুন্ডা-মাফিয়াদের থেকেও এ মুহূর্তে তিনি মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন বেশি। আর তাই সুরক্ষা পেতে চাইলে তিনি সোজা হিমাচল প্রদেশ সরকার বা কেন্দ্রের কাছেই চাইবেন। তারপরেও কোন ভাবেই তিনি মুম্বাই পুলিশের দ্বারস্থ হবেন না। মুম্বাই পুলিশকে নিয়ে কঙ্গনার এই টুইটের পর তিনি আরও একটি টুইটে লেখেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুম্বাই শহরে না ফেরার। যার প্রেক্ষিতেই মূলত কঙ্গনা জানান, কেন তার এই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে!

এদিকে কঙ্গনার এমন মন্তব্যের ঘোর বিরোধিতা জানিয়ে বিজেপি জানিয়েছে, যিনি মুম্বাইকে সমর্থন করেন না, তাকে আমরা সমর্থন করি না। মুম্বাই ও মহারাষ্ট্র নিয়ে কঙ্গনা খুব ঘৃণ্য মন্তব্য করেছেন।

এমন পরিস্থিতে মুম্বাইবাসী ক্ষেপেছেন কঙ্গনার বিরুদ্ধে। এমনকি বলিউডের অনেক তারকা মুম্বাইকে নিয়ে তাদের ইতিবাচক মন্তব্য টুইট করে কঙ্গনার মন্তব্যের নীরব প্রতিবাদ করেন। বলা যায় কঙ্গনা এখন মুম্বাইয়ের চোখের বালি।

ইত্তেফাক

 

  • সর্বশেষ