শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ বিলবোর্ড অপসারণে মেয়র আতিকুলের নির্দেশে অ্যাকশন শুরু

সুজিৎ নন্দী: [২] অবৈধ বিলবোর্ড অপসারণের পর পুনরায় বিলবোর্ড স্থাপন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের তাৎক্ষণিক নির্দেশে আবারও তা উচ্ছেদ করা হয়েছে। শনিবার তাৎক্ষণিক ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদকে নির্দেশ দেন মেয়র।

[৩] এদিকে ছিঁড়ে ফেলার পর দুই দিন না যেতেই ফের নতুন বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। এরপর কাউন্সিলর নিজে উপস্থিত থেকে আবারও বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

[৪] কাউন্সিলর আসিফ আহমেদ জানান, আমরা উচ্ছেদ করার পর কিভাবে অনুমতি ছাড়া একটি প্রতিষ্ঠান বিলবোর্ড স্থাপন করে। আমি ইউসিবি ব্যাংকের ম্যানেজারকে বলেছি বিলবোর্ড লাগানোর আগে আমাদের জানাতে হবে। এখানে আমাদের কিছু অসৎ অফিসারের কারণে এমন হচ্ছে।

[৫] তিনি আরো বলে, আমি এরই মধ্যে আমাদের কর অফিসারকে নিয়ে মেয়রকে জানিয়েছি। আমি কোনো অসৎ অফিসার নিয়ে কাজ করতে পারব না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়