শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ আটক-১

ফরহাদ আমিন : [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

[৩] বৃহস্পতিবার রাতে সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৩] আটক হলে- সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ রাসেল (২১)।

[৪] শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

[৫] তিনি বলেন, সাবরাং ইউপি উত্তর নয়াপাড়া টেকনাফ -শাহপরীরদ্বীপ সড়কে মা এন্টারপ্রাইজ বিজয় মার্কেট এর সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়।পরে ধৃতের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৯৬০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮০ হাজার টাকা।

[৬]তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে উখিয়া টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়