শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসেই শুরু হবে চীনের ভ্যাকসিন ট্রায়াল

লাইজুল ইসলাম: [২] দীর্ঘ পক্রিয়ার পর শুরু হতে যাচ্ছে চীনের সিনোভেক কোম্পানির কোভিড ভ্যাকসিন ট্রায়েল। ভ্যাকসিন ট্রায়েলের জন্য ঢাকার ছয়টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর এই ট্রায়েল চালানো হবে। মূল ছয়টি হাসপাতাল কিন্তু ঢামেকের দুটি ইউনিট নিয়ে সাতটি।

[৩] সূত্র বলছে, গত সপ্তাহের বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে। চিঠি নিয়ে আইসিডিডিআরবি’র সদস্যরা নির্ধারিত হাসপাতালগুলোতে যাবেন। সেখানে হাসপাতালগুলোর পরিচালকদের সঙ্গে কথা বলবেন। চিঠির আলোকে নির্ধারিত হবে কারা অংশগ্রহণ করবেন এই ট্রায়েলে।

[৪] আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী চীনের কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী সব কিছু ঠিক করেই ভ্যাকসিন ট্রায়াল শুরু হবে।

[৫] কুর্মিটোলা হাসপাতালের এক চিকিৎসক বলেন, আমরা জানি না এই ভ্যাকসিন আমাদের জন্য কতটা নিরাপদ। অংশগ্রহণের আগে আমরা এই বিষয়টি জানতে চাই। আরেক চিকিৎসক বলেন, সিনিয়রদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত।

[৬] বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব এহেতেশাম বলেন, এই ভ্যাকসিন নিরাপদ না হলে বিএমআরসি অনুমোদন দিতো না। স্বাস্থ্য সেবাকর্মীদের আমরা বলবো এটি নিরাপদ। তারপরও যদি কারও সমস্যা হয় তারা যেনো সিনিয়রদের সঙ্গে আলোচনা করে নেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়