শিরোনাম
◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের শিকার কুমারী মায়ের জন্ম দেওয়া শিশু সন্তানের আকিকা দিলেন ওসি

কামাল হোসেন: [২] ওসিকে ‘স্যার’ সম্বোধন বন্ধ, যৌনকর্মীর মৃত্যুর পর জানাজা পড়িয়ে দাফন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামের গাছতলায় ‘জনগণের দরবার’ বসিয়ে অফিস করা, প্রথম বারের মতো পতিতাপল্লীর যৌনকর্মীদের মাঝে কোরবানীর মাংস বিতরণের পর এবার ধর্ষণের শিকার হয়ে কুমারী মায়ের জন্ম দেওয়া শিশু সন্তানের ‘আকিকা’ অনুষ্ঠান আয়োজন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান।

[৩] গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে নিজ উদ্যোগে গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রাম এলাকার অসহায় এক কুমারী মায়ের তিন মাস বয়সী শিশু ছেলে আব্দুল্লাহ ওমরের ‘আকিকা’ অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে আকিকা অনুষ্ঠানাট ওই কুমারী মায়ের বাবার বাড়িতে (আদর্শগ্রাম) অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, পুলিশ, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

[৪] গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের শিকার ওই কুমারী মায়ের জন্ম দেওয়া সন্তানের আকিকা নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে নানা গুঞ্জন চলছিল। এমন পরিস্থিতিতে আমি অসহায় ওই পরিবারটির পাশে গিয়ে দাঁড়িয়েছি। এলাকার বিশিষ্টজনদের সঙ্গে আলাপ করে সকলের সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে ওই কুমারী মায়ের ছেলে সন্তানের আকিকা সম্পন্ন করেছি।’

[৫] এসময় তিনি আরো বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ -বাংলাদেশ পুলিশের এই শ্লোগান বাস্তবে রূপ দিতে হলে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ জন্য দেশ ও দশের স্বার্থে পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে আনা খুব জরুরী -এই উপলব্ধি থেকেই ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে আমি মানবিকতার পথে হাঁটছি।’ সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়